১৬ই নভেম্বর বেলা ১ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মাগুরা পাড়া আকবরপুর আদর্শ গ্রামের ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে সাহাগোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আত্রাই থানা বিএনপি নেতা শেখ নাদিম। প্রধান অতিথি, প্রথমে মাগুরা পাড়া, আদর্শ গ্রাম ঈদগাহ ময়দান উদ্বোধন করেন।এবং এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।তিনি আরো বলেন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন, মসজিদ,মাদ্রাসা, ঈদগাহ সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের দিকে নজর দিয়েছে বর্তমান সরকার,তাই দল মত নির্বিশেষে বর্তমান তারেক জিয়ার পাশে থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রশিদ আলাউদ্দিন মন্ডল, মিঠু,খাজা মেম্বার সহ আরো অনেকে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪