জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে নাসিফ ওয়াহিদ সোহান ওরফে ফাইজাল খান এবং সাধারণ সম্পাদক পদে কেএম হারুন দায়িত্ব পেতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।এ নিয়ে ইতোমধ্যে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আমেজ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নানা আলোচনা চলছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং অনলাইন প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী প্রচার-প্রচারণা জোরদারে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে নাসিফ ওয়াহিদ সোহান ওরফে ফাইজাল খান এবং কেএম হারুনের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি বর্তমানে গুঞ্জন ও আলোচনার পর্যায়েই রয়েছে।নতুন নেতৃত্ব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে সংগঠনটির পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪