মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে একই পরিবারের চার জনকে। আহতদের দ্রুত মাদারীপুর জেলা আড়াই'শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে ত্রিভাগদি গ্রামের মোনাচ্ছের হাওলাদারের তিন ছেলের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের জলিল খানের বিরোধ চলে আসছে। বিরোধ হওয়া জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। দুপুরে জলিল খান সেই জমিতে বালু ভরাট করতে যায়। এতে বাঁধা হয়ে দাড়ায় মোনাচ্ছের হাওলাদারের ছেলেরা। এক পর্যায়ে জলিল খান, তার লোকজন ও মেয়েরা ধারালো বটি দিয়ে অহিদুল হাওলাদার (৫০), তার ছেলে পারভেজ হাওলাদার (২২) ও রবিন হাওলাদার (২৫) এবং সিদ্দিক হাওলাদার (৬০) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আহত অহিদুল হাওলাদারের স্ত্রী পারুল বেগম জানান, আমার স্বামীর পূর্ব পুরুষের জমি নিয়ে জলিল খানের সাথে মামলা চলে আসছে। কিন্তু জলিল খান লোকজন নিয়ে সেই জমি ভরাট করতে আসলে আমরা বাঁধা দেই। সেখানে আমাদের সাথে কোন কিছুই ছিল না। তার লোকজন ও মেয়েরা মিলে বটি দিয়ে কুপিয়ে আমার স্বামী, দুই ছেলে ও ভাসুরকে মাথায় কুপিয়ে জখম করেছে। আমরা এর সঠিক বিচার চাঁই। তবে ঘটনার পরে এলাকায় পাওয়া যায়নি জলিল খান ও তার পরিবারের সদস্যদের। এমনকি মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের লোকজনের মারামারি হয়েছে। যারা আহত হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে যদি মামলা দায়ের করে তা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে সহিংসতা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪