চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টি করায় দণ্ডপ্রাপ্ত আরও দুইজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পশ্চিম চরবরমা গুচ্ছগ্রাম এলাকার মো. জসিম ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেফতার করা হয়। তারা দুজনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদপুর এলাকার গোলাম হোসেন অভি (২০) ও গোলাম ফারুক কাউছার (২০)-কে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪