চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগরে ঐতিহ্যবাহী তজুম্বুল আলী পন্ডিত শাহী জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বাদে মাগরিব মসজিদ মাঠ প্রাঙ্গণে নবনির্বাচিত পরিচালনা কমিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ (মা.জি.আ.)। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযরতুলহাজ্ব আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম এবং মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান রজভী।মাহফিলে আল-মুস্তফা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা নাতে মোস্তফা পরিবেশন করেন।তজুম্বুল আলী পন্ডিত শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি ও রাহমাতুল্লিল আলামীন সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪