চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কভার ভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন।বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার খান বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দোহাজারী হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ড-১২-৩০৭৬ নম্বরের একটি কভার ভ্যানের সঙ্গে চট্টগ্রাম মেট্রো-ড-১১-৩০৭৪ নম্বরের একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কভার ভ্যানের অজ্ঞাতনামা চালকের ডান পা ভেঙে যায় এবং মিনি ট্রাকের চালক শাহাদাত হোসেন সাধারণ আহত হন।আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রেকারের সাহায্যে সরিয়ে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪