মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
মশাল মিছিলটি চন্দনাইশ সদর, দোহাজারী, মহাজনঘাটা, সাতঘাটিয়া পুকুর, মৌলভীবাজার, কেশুয়া, কাঞ্চনাবাদ, জোয়ারা, সাতবাড়িয়া ও গাছবাড়িয়া কলেজগেটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্থানে পথসভাও অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে মুখরিত হয়ে ওঠে চন্দনাইশের রাজপথ।
পথসভায় বক্তারা বলেন, সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে চন্দনাইশ বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের কথিত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪