ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরুপপুর মোড় এলাকার ওই চালকলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।মঙ্গলবার (১৭নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মানজুরা মুশাররফ।জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগো থাকা ৩০ কেজি ওজনের ৭শত ৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখে মিলন নামের এক ব্যক্তি। বিষয়টি ডিজিএফআই জানার পর উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন। এ সময় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে নিয়মিত মামলার নির্দেশ দেন। সেই সাথে চালগুলো জব্দ করা হয়।সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য অফিসকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪