গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুল খলিল (৪৪), পিতা-মৃত কছর আলী, মোঃ মিলন মিয়া (৩৫), পিতা-মৃত হাকিম উদ্দিন, মোঃ আবু তাহের মিনু (৩৬), পিতা-মৃত ইউনুস আলী, মোঃ আব্দুর রশিদ (৪৫), পিতা-মৃত আফতাব উদ্দিন, মোঃ এজাহার আলী (৪৫), পিতা-মৃত সৈয়দ মোল্লা, মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত মোহাম্মদ আলী ও মোঃ আয়নাল হক (৩২), পিতা-মৃত সৈয়দ আলী মন্ডল। গ্রেফতারকৃত সকলের বাড়ি সুন্দরগঞ্জ থানাধীন জামালহাট এলাকায়।থানা সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ থানাধীন ১নং বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের মোঃ আবু তাহের মিনুর বসত বাড়ির পশ্চিম দুয়ারী ঘরের ভিতরে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় উক্ত ৭ জনকে গ্রেফতার করে।এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, জুয়া ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪