শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ ভবন আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী এই পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং নথিপত্র সংরক্ষণের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়া সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মন এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং সেবার মান আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪