গাইবান্ধার সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শনিবার ( ১৪ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় সমিতির চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দীপান্বিতা দাস তুষি, বিশেষ অতিথি উপজেলা সদর বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, গাইবান্ধা জেলা তাতীদলের আহ্বায়ক ও সাদুল্লাপুর সরকারি কলেজের সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সমিতির মেডিকেল অফিসার ডাঃ শফিউল ইসলাম আকাশ, সমিতির আজীবন সদস্য সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক রত্মা রাণী সরকার, সাদুল্লাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মওলানা ফজলুল কাফী মাসুম, জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন সমিতির কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রেজা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪