মানবসেবা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রায় চৌধুরী ফাউন্ডেশন।শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন করেন, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রায়হান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর বাকী সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাহিদুর রহমান ভিম চৌধুরী, শরিফ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধন উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রায়হান চৌধুরী বলেন,মানুষ মানুষের জন্য এই মানবিক চেতনাকে ধারণ করেই আমাদের পথচলা। সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা,শীতবস্ত্র বিতরণ,শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের বিপদে-আপদে পাশে থাকাই হবে ফাউন্ডেশনের প্রধান অঙ্গীকার।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪