শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সিদরাতুল মুনতাহা চৈতি। এছাড়া জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে।
আজ সোমবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সিদরাতুল মুনতাহা চৈতি উপজেলার চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় তার এই সাফল্য বিদ্যালয় ও পরিবারের জন্য আনন্দের বিষয়।
চৈতির মা চামেলী আকতার চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাবা শাহজাহান আলী একজন সমাজসেবক। তাদের বাড়ি ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামে।
একই শিক্ষার্থীর সংগীত ও চিত্রাঙ্কন, দুই প্রতিযোগিতায় সাফল্য অর্জনের বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তার এই অর্জনে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪