জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়েছে।আজ রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মো. ওয়াসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল।এসময় উপস্থিত ছিলেন,গাইবান্ধা প্রেসক্লাবের উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাস হিমুন,সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, নির্বাহী সদস্য, খায়রুল ইসলাম, গোলাম রব্বানী মুসা, লাল চান বিশ্বাস সুমন, শিপলু মিয়া,সুমন মিয়া, রিয়ন ইসলাম রকি । এছাড়া আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী নাজিম আহম্মেদ রানা, রিপন মিয়া সহ অন্যরা।অনুষ্ঠানে বক্তারা, দৈনিক ভোরের চেতনা পত্রিকার দীর্ঘ ২৮ বছরের যাত্রাকে সাধুবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিদের নিয়ে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪