ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম আলহাজ্ব মাহবুবার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ১৯শে নভেম্বর হাসপাতাল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।অনুষ্ঠানে বক্তারা মরহুম মাহাবুবার রহমানের রাজনৈতিক জীবন, এবং স্থানীয় নেতাকর্মীদের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪