প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৭: ১৬
আন্তর্জাতিক পর্যায়ে হকির আম্পায়ারিংয়ে সুনাম অর্জন করছে বাংলাদেশ। সে সাফল্যে যুক্ত হচ্ছে আরেকটি নাম। এবার হকির মর্যাদাপূর্ণ এফআইএইচ প্রো লিগে আম্পায়ারের দায়িত্ব পেলেন বাংলাদেশের শাহবাজ আলী। আগামী ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের রাজগিরে হবে লিগের খেলা। সেখানে খেলবে স্বাগতিক ভারত, জার্মানি, স্পেন ও আর্জেন্টিনা। লিগের ম্যাচগুলো পরিচালনার জন্য শাহবাজের সঙ্গে নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও আর্জেন্টিনার আম্পায়াররাও দায়িত্ব পেয়েছেন। বিশ্বকাপ ও অলিম্পিকের পরই প্রো লিগের অবস্থান।
মর্যাদাপূর্ণ লিগে দায়িত্ব পেয়ে শাহবাজ জানালেন, ‘আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে আমি খুশি। এখানে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারব।’ এর আগে আন্তর্জাতিক হকিতে আম্পায়ার হিসেবে বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছেন আসলাম ওমর বেলিম ও সেলিম লাকী। তাদের পথ ধরেই এবার হাঁটলেন শাহবাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪