পাবনার আটঘরিয়ায় ১০ পিচ ইয়াবাসহ রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার কন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল হোসেন উপজেলার সরাবাড়িয়া গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ পিচ ইয়াবাসহ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪