পাবনার আটঘরিয়ায় নিজ বসতঘর থেকে মো. আলাউদ্দিন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার জুমাইখিড়ি পূর্বপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের চয়ন উদ্দিন মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজন আত্মীয়ের বাড়িতে যাওয়ায় গতকাল রোববার সকাল ৮টা থেকে আলাউদ্দিন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সোমবার বাড়ির লোকজন ফিরে এসে ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান।খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪