শরৎ এখনো শেষ হয়নি। তবে প্রকৃতিতে যেন হেমন্তের আবহ। বিশেষ করে হাওরপাড়ে বিকেল নামলেই তার আভাস পাওয়া যায়। দূরের জলরাশির ওপর হালকা কুয়াশার আস্তরণ। সেই কুয়াশায় আড়াল হয়ে আসে সূর্য। বিকেলের আলোও কেমন যেন ম্লান, চারপাশে ছড়িয়ে পড়ে ধূসর এক আবহ। কুয়াশামাখা পথে হেঁটে চলেন মানুষ। কেউ বাড়ি ফেরেন, কেউ ব্যস্ত থাকেন মাছ ধরায়। হাওরের পানি থেকে দল বেঁধে বাড়ির পথে রওনা হয় হাঁসের ঝাঁক। দিনের আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪