ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আজ (১২ সেপ্টেম্বর) মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নন্দীগ্রাম পৌরসভা। পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযানের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
অভিযানে ব্যতিক্রমীভাবে অংশ নিয়ে এমপি মোশারফ হোসেনকে নিজের হাতে কোদাল নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে, ফগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে করতে এবং নিজের কাঁধে ঢোল নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং শিক্ষার্থীরা।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪