স্বপন রবি দাশ,(হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব ও রাঢ়িশালের মধ্যবর্তী এলাকা থেকে অমিয় দাশ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(১০আগষ্ট) দুপুরে সড়কের পাশে একটি গাছে মরদেহটি ঝুলতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অমিয় দাশ লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পথচারীরা সড়কের পাশে একটি গাছে অমিয় দাশের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪