বিনোদন ডেস্ক: ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিনের সময়টা যাচ্ছে খুবই বাজেভাবে। এই বছর একের পর এক শারীরিক জটিলতায় বিপর্যস্ত তিনি। অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বিগ বস ও খাতরো কে খিলাড়ি তারকাকে।
কিছুদিন আগেই দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের একটি গুরুতর ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।
সেই শারীরিক অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় বিপদের সম্মুখীন হয়েছেন জেসমিন ভাসিন। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। আঘাত পাওয়ার পর চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই আঘাতের ফলে কিছু সময়ের জন্য নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন জেসমিন। আর সেই ঘটনার পর অনেক পুরোনো স্মৃতি মনে করতে পারছেন না।
দুর্ঘটনার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জেসমিন নিজেই জানান, স্টান্টটি শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার কিছুই মনে ছিল না। এমন একটি ঘটনা যে তার জীবনে ঘটতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি এই অভিনেত্রী। এখনো অনেক বিষয় তার মনের আড়ালেই রয়েছে গেছে বলে চিন্তিত তিনি। সূত্র: এইসময় অনলাইন
শারীরিক এমন প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের অদম্য মানসিক শক্তি দেখিয়েছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে। সেই আতঙ্কিত মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করেন। তবে মানসিকভাবে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছেন তিনি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪