নিজস্ব প্রতিবেদক: ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসাবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যানসার সচেতনতা ও মেডিকেল এক্সচেঞ্জ সেমিনার’।
মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিস ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং ভবিষ্যৎ ফার্মাসিস্টরা অংশ নেন।
সেমিনারে বাংলাদেশে ক্যানসারের ক্রমবর্ধমান ঝুঁকি, বেশি দেখা দেওয়া ক্যানসারের ধরন, ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, বয়স ও ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান চিকিৎসাবিষয়ক বক্তব্য দেন, মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু বাংলাদেশ অফিসের Doctor-in-Charge ডা. টিটু কুমার নাথ। তিনি সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও নির্বাচিত মিনিম্যালি ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
তিনি জানান, মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুতে Multidisciplinary Team (MDT) পদ্ধতিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা রোগীর ক্যানসারের ধরন, স্টেজ, শারীরিক অবস্থা ও পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন।
সেমিনারে বক্তব্য দেন, হাসপাতালের বাংলাদেশ অফিসের Medical Coordination Manager এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান নিলা। তিনি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান, যোগাযোগ দক্ষতা, পেশাগত সততা ও রোগীর প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের ক্যানসারের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে সচেতন করে সময়মতো চিকিৎসা নিতে উৎসাহিত করার পরামর্শ দেন।
সেমিনারে তামাক ও জর্দা পরিহার, স্বাস্থ্যকর জীবনযাপন, প্রয়োজনীয় টিকা গ্রহণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, ক্যানসার সচেতনতা, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময়, বিশেষজ্ঞ পরামর্শ এবং চীনে উন্নত ক্যানসার চিকিৎসাসেবা গ্রহণে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।
মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু চীনের গুয়াংজুতে অবস্থিত একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল। এর বাংলাদেশ অফিস মেডিকেল রিপোর্ট পর্যালোচনা, বিশেষজ্ঞ মতামত, অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা পূর্ব-প্রস্তুতি, চীন ভ্রমণ এবং চিকিৎসার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় সেবা প্রদান করে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪