ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কমলনগর থানা কর্তৃক আয়োজিত এক বিশাল মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে স্লোগান ছিল, “মাদক ব্যবসা বন্ধ করো, নইলে সাজা ভোগ করো”, “মাদকমুক্ত জীবন গড়ি, পরিবেশ সুন্দর করি”, “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ”।
সোমবার (১৭ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় কমলনগরের চর লরেঞ্চ বাজারে সুশীল সমাজের উপস্থিতিতে এ মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল আলম এর সভাপতিত্বে মাদকবিরোধী র্যালি ও পথাসভায় উপস্থিত ছিলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কমলনগর উপজেলা আমির মাওলানা শরীফ উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী চর লরেঞ্চ ইউনিয়ন আমির মাওলানা আনোয়ার হোসেন, চর লরেঞ্চ বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, চর লরেঞ্চ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান পাটওয়ারী সহ কমলনগরের পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, ওলামা মাশায়েখ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষগণ উপস্থিত ছিলেন ।
উপস্থিত বক্তরা বলেন, মাদক এমন জায়গায় গিয়ে পৌছেছে যেটা সমাজের একটা ব্যাধী হিসেবে দাঁড়িয়েছে। আমরা যদি এখনি সোচ্ছার না হলে আমাদের এই সমাজ আমাদের সামনে ধ্বংস হয়ে যাবে। তাই আমরা এ পথসভা থেকে ওয়াদাবদ্ধ হবো দলমত নির্বিশেষে সমাজের সাথে দেশের মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষনা করলাম। আমরা যেখানে মাদক দেখবো যেখানে জুয়া দেখবো সেখানে আমাদের নিজ দায়িত্ব থেকে আমাদের নিজ দায়িত্ব থেকে প্রতিহত করার চেষ্টা করবো বা প্রশাসনকে সহযোগীতা করবো।
কমলনগর থানা ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, মাদক ইসলামে হারাম, মাদক সেবন বন্ধ করো, নাহলে সাজা ভোগ করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। সমাজে বা দেশে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪