স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার উসমান খাজা। বাংলাদেশের এমন অসাধারণ পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের প্রকৃত সৌন্দর্যের উদাহরণ হিসেবে দেখছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান খাজা।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। কী অসাধারণ জয়! টেস্ট ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত। আর এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য একটি দেশ। অনেক সম্মান।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম স্মরণীয় সাফল্য। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪