স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এবারও দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু দুর্ভাগ্য মেসি-মার্টিনেজদের। শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে আলবিসেলেস্তেদের। তাই তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা এবার অপূর্ণই রয়ে গেল। তবে ২০৩০ বিশ্বকাপের আগে তারা পেল বড় এক সুখবর। এবারের গ্রীষ্মের বিশ্বকাপ জিততে না পারার কষ্ট এখনও তাড়া করছে লিওনেল মেসি ও তার সতীর্থদের। ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে যায় তারা। তবে হেরে যাওয়ার পরও আর্জেন্টিনা বুয়েনস আইরেসে বাস প্যারেড করেছিল।
এবার পরের বিশ্বকাপের আগেই তারা পেয়ে গেল বড় স্বস্তির খবর। ফিফার এক অভূতপূর্ব সিদ্ধান্তে এবার ছয়টি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করবে। এর ফলে আর্জেন্টিনাকে কঠিন বাছাইপর্বের মধ্য দিয়ে যেতে হবে না।বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েও নিজেদের মাটিতে একটি করে ম্যাচ আয়োজন করবে। এই কারণেই এই তিন দেশ সরাসরি টুর্নামেন্টে জায়গা পেয়ে যাচ্ছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪