নিজস্ব প্রতিবেদক: হামিম গ্রুপের প্রায় ৩ কোটি টাকা মূল্যের চোরাই ক্যামিক্যাল ৬৫ লক্ষ টাকা দাম দিয়ে কিনে নেয় চোর চক্রের প্রধান হোতা বাসু । হামিম গ্রুপেরই কয়েকজন অসাধু কর্মচারীদের সাথে যোগসাজশে পৌনে ৩ কোটি টাকা মূল্যের বিপুল অংকের ক্যামিক্যাল নামমাত্র মূল্যে হাতিয়ে নেয় টঙ্গীর বাসু চক্র। এক বছরপূর্বে এখন টিভির রিপোর্টার ইফতেখার রায়হান চোরাই ক্যামিক্যাল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিলো, যার মূলহোতা ছিলো বাসু, তখন কোটি টাকা সমমূল্যের ক্যামিক্যালগুলো রাখা হয়েছিলো নূরুল ইসলাম সরকারে পতিত "হিরন টকিজ" সিনেমা হলে ভিতরে ।
উল্লেখ্য বাসু টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল সাথীর চাচাত বোনের জামাই এবং নূরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকারের অনুসারী। গত ৫ই আগস্টের পরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃত্ত বোঝাতে পোস্টার ফেস্টুন ছাপিয়ে হাইব্রিড কর্মী হিসাবে চিহ্নিত হয় । এর আগে সংযুক্ত আরব আমিরাতে লেবারের ভিসায় চাকুরী করতো।
স্বেচ্ছাসেবক দল নেতা সাথীর বোন জামাই ও রনি সরকারের কর্মী হওয়ার সুবাদে এতবড় চুরির ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হওয়ার পরে বীরদর্পে টঙ্গী এলাকায় চলাফেরা করে বেড়াচ্ছে চোরাই মাল কেনা বেচা সিন্ডিকেটের হোতা বাসু ও তার সিন্ডিকেটের অপর সদস্য মকছু ও অন্যান্যরা ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪