মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড আলোচিত শিশু ইরা হত্যা মামলার একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম আদালত । বৃহস্পতিবার( ৯ জুলাই) চট্টগ্রাম নারীও শিশু নির্যাতন ট্রাইবুনাল,৪ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ,জান্নাতুল ফেরদৌস,এ রায় ঘোষণা করেন, আদালত এর দন্ডবিধর ৩০২ ধারায় হত্যা অপরাধে আসামিকে মৃত্যুদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন,
ও নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধিত ২০০৩, এর ৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড সহ একই আইনের, ৯,৪, খ ধারার ধর্ষণের চেষ্টায় অপরাধের ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় চট্টগ্রাম আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ বছরের কারাদণ্ড,সহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।ঘটনার মাত্র ১২০ দিনের মধ্যে মামলাটি বিচারক আজ শেষ হয়ে রায় ঘোষণা করা হয়। মামলাটির আসামি বাবু শেখ গত,৩০ জুুন,আদালতে সাফাই সাক্ষ্য দেন, এর আগে ৬ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষী গ্রহণ সম্পূর্ণ করা হয়।
এই মামলাটির অভিযোগ গঠনেপর দশ কার্যদিবসেই মামলাটি রায়ের দিকে সম্পন্ন হয়।এর আগে, ১ মার্চ সকালে, দিকে বাবু শেখ, ছোট শিশু ইরাক ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে, নিয়ে আসে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক নিয়ে যায়, সেখানে ধর্ষণের চেষ্টা চালায়,পরে ব্যর্থ হয়ে, দেশীয় অস্ত্র দিয়ে কন্ঠনালীকে কেটে দেন,পরে ইরা, গুরুতর রক্তাক্ত অবস্থা হেঁটে স্থানী কিছু লোকজনের কাছে আসলে, তারা দেখে ইরাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কিছু দিয়ে চিকিৎসা অবস্থা থাকার পর, শিশুইরা মৃত্যু হয়।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মোঃ সারওয়ার হোসেন লাভলু বলেন।ইরা উপর সংঘটিত অপরাধ ছিল অত্যন্ত মানবতাবিরোধী যাহা রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষ সাক্ষ্য প্রমাণ, বিশেষ করে ময়নাতদন্ত প্রতিবেদন
এবং অন্যান্য আলামতে মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়।তাই বিজ্ঞ আদাল সর্বোচ্চ শাস্তি প্রদান করেন ও নয়া বিচার নিশ্চিত করেন। তিনি বলেন এ রায় ভবিষ্যতে শিশু নির্যাতন জঘন্য অপরাধ তাই প্রতিরোধ গুরুত্বপূর্ণ,দৃষ্টান্ত হয়ে রবে।
মামলার বাদী রোকেয়া বেগম,কান্না কন্ঠ বলেন আমার মেয়ে, ইরা মনি আর কোনদিন ফিরবে না, কোনদিন আর মা বলে ডাকবে না,কিন্তু আজকে, আদালতে যে রায় ঘোষণা করছে, সেই রায়ে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। যাহারা আমার মেয়ের মতন এমন আচরণ করবে ঠিক তাদের বিচারও যেন এমনভাবে হয়,এই মামলার কর্মকর্তা, উপপরিদর্শক,এসআই,কামরুজ্জামান বলেন। শিশু ইরা মনি,ঘটনার পর থেকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আলামত সংগ্রহ করি সাক্ষীদের জবানবন্দি এবং সুষ্ঠুভাবে তদন্ত মাধ্যমে রহস্য উৎঘাট করতে সক্ষম হয়েছি,এবং এ রায় আদালতের বিচার আমাদেরই তদন্ত সঠিকভাবে স্বীকৃতি দিয়েছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪