- মোঃ পলাশ শেখ,(কাজিপুর) উপজেলা : উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের কাজিপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
- শনিবার (৪ জুলাই) ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. নাসির উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
- বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মুস্তাফিজুর রহমান, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান।
- বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। টেক্সটাইল খাতে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
- অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

