স্টাফ রিপোর্টার: অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।বৃহস্পতিবার (২৩ জুলাই) সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের (বাম নিতম্ব) অসুস্থতায় ভুগছেন।
শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট হওয়ার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিন এর নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অপারেশন হবে বলে জানা গেছে। ধর্মমন্ত্রী নিজের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ইতোমধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪