মো আলামিন,(সাভার) প্রতিনিধি: সাভারে নেশা করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে নিজ সন্তান ১৫ বছর বয়সী ছেলে জিসানের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা মহিন মিয়া (৩৮)।
গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহিন মিয়া পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন। এ ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া অন্য এক স্থান থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শেষ রাতে নেশা করাকে কেন্দ্র করে বাবা মহিন মিয়ার সাথে ছেলে জিসানের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে জিসান তার বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকে এবং অণ্ডকোষে চাপ দিয়ে গুরুতর আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহিন মিয়ার মৃত্যু হয়।
চি চিৎকার ও গোলমালের শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মহিন মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান এবং অভিযুক্ত জিসানকে হাতেনাতে ধরে ফেলেন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। ছেলের হাতে বাবা খুনের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পৃথক ঘটনায় এক নারীর লাশ উদ্ধার
এদিকে সাভারের অন্য একটি স্থান থেকে এক অজ্ঞাতনামা/পরিচয়হীন নারীর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মৃত্যুর কারণ উদঘাটনে ওই নারীর লাশও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪