আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নের বিএনপির ২ গ্রুপের সংর্ঘষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিপক্ষের দাবী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
শৈলকুপার ১০ নং বগুড়া ইউনিয়নের গ্রামে গত ২৮ জুন ২০২৬ ভোরে সংর্ঘষের ঘটনা ঘটে। ঐদিন সকালে সংর্ঘষে আহত দাবী করে শারিরিক অসুস্থ একেন মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ শৈলকুপা হাসপাতালে ভর্তি হন।
অবস্থার অবনতি হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হসপিটালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া থেকে গত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের দাবী, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে আহত একেন মোল্লাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত দেখে কুষ্টিয়া রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে প্রতিপক্ষের দাবী নিহত বৃদ্ধ একেন মোল্লা বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে ২৮ তারিখে হাসপাতালে ভর্তি করা হয় ঠিকই কিন্তু তার শরিরে আঘাতের কোন চিহ্ন ছিলোনা। রাজনৈতিক ফায়দা লুটতে একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
মৃত্যুর সংবাদকে পুঁজি করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাতে সকাল থেকেই ঢাল, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমেছে প্রতিপক্ষরা। এমনটি দাবী করেছেন প্রতিপক্ষের লোকজন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪