ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধি: 'জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের স্মরণে' বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক আয়োজনে আলোচনার সভা অনুষ্ঠিত।
কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পাঠানো বাণী পাঠ করে উপস্থিত সকলকে শুনানো হয়। উপস্থিত প্রবাসীদের মধ্যে থেকে বিশিষ্ট কয়েকজন বক্তব্য রাখেন। সবার শেষে মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বক্তব্যে জুলাই শহীদের স্মরণ করেন বলে ফ্যাসিস্ট সরকার পতনে আন্দোলনরত সবার ভূমিকা ছিলো অপরিসীম।
জুলাই আন্দোলনে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে, আহত সকলের সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করা হয় অনুষ্ঠানের শেষে।
জুলাই শহিদ দিবস -২০২৬ এর আলোচনা সভার চোখে পড়ার মত উপস্থিত ছিলেন কুয়েত জাতীয়তাবাদী দল বিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এনসিপির নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪