নিসজ্ব প্রতিবেদক: পাবনার বেড়ায় শিক্ষার অঙ্গনে রচিত হয়েছে এক অনন্য সাফল্যের গল্প। একসঙ্গে ২১ জন শিক্ষার্থীর সরকারি বৃত্তি অর্জনের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছে এক্সট্রা লার্নিং অ্যান্ড কেয়ার হোম।
পাবনার বেড়ায় এক্সট্রা লার্নি অ্যান্ড কেয়ার হোম থেকে ৫ম শ্রেণীতে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী কলেজের স্বনামধন্য প্রভাষক মোহাম্মদ আলতাব হোসেনের নিবিড় তত্ত্বাবধান, সুশৃঙ্খল পরিকল্পনা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক যত্নের ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
২০২৫ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণির সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজন করা হয় এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, সন্তানের শিক্ষাজীবনে আলতাব হোসেন স্যারের আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রম তাদের এই কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।
শিক্ষার্থীরাও জানায়, নিয়মিত পাঠদান, যত্নশীল তদারকি এবং উৎসাহব্যঞ্জক পরিবেশ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং বৃত্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০২৫ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে—রাইমা ইসলাম অর্থী, আদিফা মানহা, আমেনা হিসাব রুকু, নাফিসা ইসলাম, ফাতেমাতুজ জোহরা, নামিরা হক ইলমা, কৃতিদীপ্ত শীল, জুবায়ের আজমেদ নাফিন এবং তাহসীন আহমেদ।
এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে—তোহা, এরফান রহমান ছোয়া, তাহসিন আরফিন তুবা, তাসমিয়া ইসলাম, ছোয়া মনি, আয়েশা সিদ্দিকা, ফারহান সাদিক তাজ, যোবায়ের আহমেদ, শফিকুল ইসলাম, আবিদুর রহমান, কামরুল ইসলাম উৎসব এবং মোহাম্মদ অমিও।
এই অসাধারণ অর্জন শুধু এক্সট্রা লার্নিং অ্যান্ড কেয়ার হোমের নয়, বরং সমগ্র বেড়া উপজেলার শিক্ষা অঙ্গনের জন্যও একটি গর্বের অধ্যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও অনেক শিক্ষার্থী এমন সাফল্যের মাধ্যমে নিজেদের, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। শিক্ষার্থীরা সকলেই তাদের প্রিয় আলতাব স্যারের সুস্বাস্থ্য কামনা করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪