তুমি বললে
আলেয়া মান্নান
তুমি বললে পড়বো তোমার লেখা গল্প।
যত্ন করে রেখে দেবো সেই লেখা অল্প।
তুমি বললে কবিতা লিখব, আঁকব তোমার ছবি।
যখন ইচ্ছে ছুটে আসব, তোমার কাছাকাছি।
তুমি বললে ভুলে যাব, যত ভুল তোমার।
দূর হয়ে যাবে সব, অভিমানের পাহাড়।
তুমি বললে আনবো কিনে বকুল ফুলের মালা।
মেনে নিতে পারি আমি, শত কোটি জ্বালা।
তুমি বললে দিনরাত ঘুরবো শহর নগর।
কাটিয়ে দেব একসাথে অনন্ত প্রহর।
তুমি বললে চলে যাবো অজানা ঠিকানায়।
রাজি আছি হারিয়ে যেতে, দূর অজানায়।
তুমি বললে অপেক্ষা করবো তোমার জন্য।
নির্দ্বিধায় রাখবো আমার সারাজীবন শূন্য।
তুমি বললে আমার জীবন রাখবো আমি বাজি।
মৃত্যুর জন্য যখন তখন আছি আমি রাজি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

