ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে টেম্পারি করা বিষাক্ত মদ পান করে এক সাংবাদিক সহ দুইজনের মৃত্যু

Khan Romim
জুলাই ২০, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি:   এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এই ঘটনা একজনের মৃত্যু আরো একজন চট্টগ্রাম মেডিকেল চমকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পিছনে পরিকল্পিত হত্যার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা,নিয়ে নানা প্রশ্ন উঠেছে।এই ঘটনা অনুসন্ধানে জানা যায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দৈনিক বাংলাদেশ সমাচার এর চট্টগ্রাম প্রতিনিধ, বেলাল হোসেন,ও মোস্তাফিজ কাউসার সহ কয়েকজন পতেঙ্গা, সমুদ্র সৈকতে যান। সেইখানে তারা, স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত আলাউদ্দিন এর প্রধান সহকারী আরিফ নামের এক ব্যক্তির কাছে থেকে ভ্যালেন্টাইন হুইস্কি, নামে ২ টি বিদেশি মদের বোতল নেন।

পরে তারা পতেঙ্গা হোটেল সংলগ্ন একটি আবাসিক হোটেল গিয়ে ওই মদ পান করেন। জানা যায় তারা যে মদটি পান করেছিলেন সেটি ছিল টেম্পারিং করা এবং বিষাক্ত উপাদান মিশ্রিতমদ পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন , পরে নিজ নিজ বাসায় গেলেও শুক্রবার সকালে তাদের শারীরিক অবস্থা অবনতি হয়, পরে বেলাল হোসেন, মুস্তাফিজ এবং কাউসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক বেলাল হোসেন মারা, যান, একই দিন সন্ধ্যায় মারা যান মুস্তাফিজ প্রকাশ লালচাঁদ, অপরদিকে কাউসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

ঘটনাটিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সাংবাদিক বেলাল হোসেনর পেশাগত কর্মকাণ্ড অনুসন্ধানে একাধিক সূত্রে দাবি করেছে,পতেঙ্গা এলাকায় মাদক সম্রাট আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করায় তার সঙ্গে হেলাল হোসেন বিরোধ চলছিল।এছাড়া সম্প্রতি পতেঙ্গা সীবাট রেস্টুরেন্ট ভেজাল খাবার পরিবেশনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন বেলাল হোসেন, ওই রেস্টুরেন্টের সঙ্গে কৃষক দলের নেতা নাসিরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান চালান,এবং জরিমানা করেন, এবং সেই খান থেকে নাসিরের বিরোধ সৃষ্টি হয়, বলে একাধীক সূত্রে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি, মাদক ব্যবসা ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে আলাউদ্দিন এবং নাসিরের সঙ্গে চলমান বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে, বিষাক্ত বা টেম্পারি করা মদ সরবরাহ করা হয়ে থাকতে পারে বলি দাবি করেন।এ ঘটনায় নিহতের স্বজন, সহকর্মীরা ও সাংবাদিকের দাবি, বিষয়টি শুধুমাত্র বিষাক্ত মদপানে মৃত্যুর হিসেবে নয়, বরং পরিকল্পিত হত্যার সম্ভাবনাও গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।