বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে নেইমার মাঠে ফিরেছেন। প্রথম ম্যাচেই দেখিয়েছেন ঝলক, সান্তোসের হয়ে করেন জোড়া গোল। তাস বাঁটার মতো উদ্যাপন করে বাড়তি নজরও কেড়েছেন। শুধু তাই নয়? হলুদ কার্ড দেখে পেলেন দুঃসংবাদও। যে কারণে পরের ম্যাচেই নিষিদ্ধ হয়েছেন সান্তোসের এই ব্রাজিলিয়ান সুপারস্টার।প্রথমার্ধে খেলায় দাপট দেখাতে না পারলেও বিরতির আগেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনি গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। ২ গোল করে ম্যাচে এগিয়ে যায়।
ম্যাচের শেষ দিকে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। স্পষ্ট সুযোগ তৈরি করতে না পারলেও তারা চাপ ধরে রাখে। অবশেষে ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান নেইমার।তবে এই ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ কারণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। এই কার্ডের ফলে লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪