ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ খবর

কাজিপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

Khan Romim
জুলাই ৫, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ,কাজিপুর উপজেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন সহায়তা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার, ১৪ জন কৃষকের মাঝে সবজির বীজ, ৫০ জনের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ২২০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা পরিষদের উদ্যোগে ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার এবং ২৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে খাতা, ব্যাগ, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।