

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজন করছে বিএনপি। বিকেল ৩টায় শুরু হবে এ কর্মসূচি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মহান মে দিবসকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতারা আশা করছেন, সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে।
সমাবেশকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। জরুরি সেবা—বিশেষ করে অ্যাম্বুল্যান্স চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭