স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“প্রতিরোধে অঙ্গীকার, নিরাপদ জীবন ও সম্পদ রক্ষায় সচেতনতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম কায়সার লিংকন।
সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবুল হোসেন মাষ্টার জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কৃষ্ণ চাকী, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মতলেব হোসেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪