

স্টাফ রিপোর্টার: আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ওই দিন রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ।
তিনি জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, এ বছর হজ ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের জটিলতা হবে না বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭