

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার শান্তিরাম ইউনিয়নের দারুস সালাম তাহফিজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি দাছিজুল হক আনিছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে,ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে শান্তিরাম নিঃস্বার্থ শান্তি সংঘের পরিচালনায় এবং এলিকো এগ্রোভেট লিমিটেডের সার্বিক সহযোগিতায় প্রান্তিক পর্যায়ের খামারিদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক, ভিটামিন-মিনারেল ও শুকনো দানাদার খাদ্য বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭