

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।তিনি বলেন,এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশি মো. সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত। এমন সময় ধর্ষণ পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় গত মঙ্গলবার ২৮ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে মামলা দায়ের করেন।এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,রাতেই অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আসামি আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭