

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা মোল্লাপাড়া গ্রামের হাম্মাদীয়া মসজিদের পূর্ব পাশে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট একটি ভুল বোঝাবুঝিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,নুরুদ্দিন চৌধুরী দুই সংসার মধ্যে এক সংসারের পরিবার থেকে রাস্তার জায়গাটি খরিদ করেন, কে আর গ্রুপের মালিক তসলিম উদ্দিন,সেখানে বসবাসরত দখলকৃত ভাড়াটিয়া পরিবার গুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে নিজ খরচে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করলে কিছু স্বার্থলোভী মানুষ রাজনৈতিক অসুবিধা আদায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় বলে জানা যায়।
সামান্য ভুল বোঝাবুঝিকে ইস্যু করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে করে এলাকায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উপক্রম হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়া অত্যন্ত জরুরি। তারা অপপ্রচার বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা বলেন, সঠিক তথ্য যাচাই ছাড়া কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭