ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা


এপ্রিল ৯, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি:   চট্টগ্রাম সীতাকুণ্ডে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে এক যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা । বুধবার, (৮এপ্রিল) রাত আনুমানিক দশটার দিকে ৪ নং মুরাদপুর ইউনিয়ন তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে, নিহত ব্যক্তি ,জাহাঙ্গীর আলম শামীম, (৪১) নামে, তার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়, তিনি ৯ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলেন, এবং এই ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন, এবং পুলিশ বলেন এটি কোন রাজনীতির বিষয় নিয়ে নয় এই ঘটনা পূর্বশত্রুতার কারণে হয়েছে বলে মনে করেন।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শামীমের ভাই,মো, সেলিম উদ্দিন জানান, বুধবার বিকালে আমার ভাই শামীম তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে জান বেড়াতে,রাত আনুমানিক দশটার সময় কয়েকজন লোক আমার ভাইকে ডেকে নিয়ে, তার শ্বশুর বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিমে একটি ছড়ার পাশে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম বলেন, মুরাদপুর ইউনিয়ন তালতলা এলাকায়, শামীম নামে একজনকে কুপিয়ে হত্যা করে এই ঘটনা শুনে থানার একটি দল পাঠানো হয়, লাশ ময়নাতনদের জন্য চট্টগ্রাম মেডিকেল, চমেক হাসপাতালে পাঠানো হয়।তিনি আরো বলেন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।