

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। সোমবার (২৭এপ্রিল) দুপুর সোয়া বারোটার দিকে বারৈয়ার ঢালা ইউনিয়ন পূর্ব বহর পুর এলাকায় এই ঘটনা ঘটেনিহত হুমায়রা (৬) নামে সে প্রবাসী মো,আলমগীরের মেয়ে।স্হানীয় সূত্রে জানা যায়,হুমায়রা খেলার সময় বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়,খেলার সাথীরা দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে সবাই অনেক খোঁজাখুঁজির পরে, প্রায় দুই থেকে তিন ঘণ্টা পরে পুকুর থেকে উদ্ধার করে, স্হায়ী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে,
এর আগে, রোববার সকাল ১১টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং, শনিবার দুপুরে একই উপজেলার বরৈয়াঢালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আরিজা বিনতে সোহেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া শুক্রবার বিকেলে কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় রেললাইন সংলগ্ন কলোনিতে পুকুরে ডুবে মারা যায় আবদুল্লাহ (৪) ও সীমা আক্তার (৯) নামে দুই শিশু।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, গত চার দিনে বারৈয়াঢালা, কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ধরনের অপমৃত্যু রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭