

মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ মারুফ হোসেন (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে জোড়পুল এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মারুফ হোসেনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
সাভার মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মারুফ হোসেন গেন্ডারিয়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে সাভারে আত্মগোপন করে ছিল নাকি কোনো অপরাধ সংঘঠনের পরিকল্পনা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭