

মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভার ও আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে সাভারের দেওগাঁ, ফুলবাড়িয়া ও বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসআই মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি দল সাভারের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নুর আলম বাবু (৩৬), মোঃ রায়হান হোসেন ইমন (২৪), মোঃ তুহিন (২৭) এবং মোঃ শাকিব হাসান (২৩)। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩০,০০০ টাকা। অন্য একটি অভিযানে এসআই মোঃ মতিউর রহমান সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে মোঃ রমজান আলী (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ১৫,০০০ টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাভার ও ধামরাই এলাকায় ছিনতাইকারী চক্র দমনে পরিচালিত অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাইদুল ইসলাম (২৬), মোঃ বাপ্পী গাজী (২৮) এবং আঃ আলীম ওরফে হালিম (৩৪)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে অনেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। সাইদুল ইসলামের বিরুদ্ধে ৫টি মামলা।বাপ্পী গাজী ও আঃ আলীমের বিরুদ্ধে ৩টি করে মামলা। নুর আলম বাবু ও শাকিব হাসানের বিরুদ্ধে ১টি করে পূর্ববর্তী মামলা রয়েছে। অফিসার ইনচার্জ (ডিবি উত্তর) জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় মামলা রুজু করে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭