ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির


এপ্রিল ১৩, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   জাতীয় সংসদে আবারও ফ্যাসিবাদের ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমানের দাবি, জাতীয় সংসদে পুনরায় ‘ফ্যাসিবাদী ধারা’ দৃশ্যমান হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নিয়ে সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত চলমান থাকবে। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।