

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: শৈলকুপায় বিদ্যুৎ যেন এখন ‘আসা-যাওয়ার’ খেলায় মেতেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর দেওয়া তথ্যমতে, এলাকায় বিদ্যুতের যে চাহিদা, তার বড় একটি অংশই অপূরণীয় থেকে যাচ্ছে। ৫.৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে সরবরাহ মিলছে ৪ মেগাওয়াটেরও কম।
ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন (আবাসিক প্রকৌশলী) জানান, এই ২ মেগাওয়াট ঘাটতির কারণে রেশনিং করে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সামনে এসএসসি পরীক্ষার কারণে শিক্ষার্থীরা পড়েছে নানা ধরনের বিরম্বনায়।
এই বিশাল ঘাটতিই মূলত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দ্রুত এই পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭